জামায়াতের জোট ছাড়লো ইসলামী আন্দোলন,

ভেতরের খবর নিউজ ডেস্ক: ২৬৮ আসনে একক নির্বাচন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী আন্দোলন। দলটি জানিয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনে তারা ২৬৮টি আসনে নিজস্ব প্রার্থী দিয়ে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে।

শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র গাজী আতাউর রহমান। তিনি বলেন, নির্বাচনী সমঝোতা ও আসন বণ্টন নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় জোট ছেড়ে নিজেদের মতো করে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগের দিন বৃহস্পতিবার জামায়াতের নেতৃত্বাধীন জোটের ১০টি দল আসন বণ্টনের চূড়ান্ত ঘোষণা দেয়। শুরু থেকেই ইসলামী আন্দোলন ওই জোটের শরিক ছিল। তবে আসন ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরেই জামায়াতের সঙ্গে দলটির টানাপোড়েন চলছিল। শেষ পর্যন্ত সমঝোতা না হওয়ায় জোট ছাড়ার সিদ্ধান্ত নেয় ইসলামী আন্দোলন।

সংবাদ সম্মেলনে গাজী আতাউর রহমান বলেন, “ওয়ান বক্স পলিসির মাধ্যমে ইসলামপন্থি শক্তিকে এক করার যে উদ্যোগ ছিল, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সে কারণেই আমরা এককভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও জানান, “২৭০টি আসনে আমাদের মনোনয়ন জমা দেওয়া হয়েছিল। এর মধ্যে দুটি বাতিল হয়েছে। ফলে ২৬৮টি আসনেই ইসলামী আন্দোলনের প্রার্থীরা নির্বাচনে অংশ নেবেন এবং কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না।”

  • Related Posts

    পুকুরপাড়ে গাছের ডালে লুঙ্গির ফাঁস, ছিঁড়ে পুকুরে পড়ল মাদকাসক্ত যুবকের নিথর দেহ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: পুকুরপাড়ের গাছের ডালে পরনের লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন মিরাজুল খলিফা মিরু (২৪)। সকালে স্থানীয়রা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। লোকজন এগিয়ে…

    কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গোপালগঞ্জের কোটালীপাড়ার মুশুরিয়া পদ্মবিলে মাঝিদের হামলায় সুব্রত বিশ্বাস (২৫) নামে এক পর্যটক আহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *