তারেক রহমানকে শুভেচ্ছা জানানো ব্যানার ছিঁড়লেন রাকসু জিএস

ভেতরের খবর নিউজ ডেস্ক:  বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে টানানো একটি ব্যানার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস থেকে ছিঁড়ে ফেলেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরসংলগ্ন প্যারিস রোডে এ ঘটনা ঘটে।
ব্যানারটি টানিয়েছিলেন রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতি ও রাবির আরবি বিভাগের শিক্ষক মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদার। এর আগে সকালে নিজের ফেসবুক পোস্টে আম্মার বেলা দুইটার মধ্যে ব্যানার অপসারণের সময়সীমা বেঁধে দেন। নির্ধারিত সময়ের মধ্যে ব্যানার না সরানোয় তিনি নিজেই ব্যানার ছিঁড়ে ফেলেন।
ব্যানার অপসারণের ভিডিও শেয়ার করে ফেসবুকে আম্মার লেখেন, ক্যাম্পাসে দলীয় ব্যানার ও রাজনৈতিক প্রচার তিনি মেনে নেবেন না। শিক্ষকদের দলীয় রাজনীতিতে জড়ানোকে তিনি শিক্ষাবিরোধী বলেও মন্তব্য করেন। পাশাপাশি অন্য রাজনৈতিক দলগুলোকেও ক্যাম্পাসের বাইরে রাজনীতি করার আহ্বান জানান।
এর আগে আরেক পোস্টে তিনি বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩ সালের অধ্যাদেশের ৫৫(২) ধারা উল্লেখ করে বলেন, ক্যাম্পাসে দলীয় রাজনীতি ও প্রচার আইনবিরোধী।
এ বিষয়ে প্রতিক্রিয়ায় মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদার বলেন, জিয়া পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন। ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনাকে তিনি ধৃষ্টতা ও নোংরামির চরম পর্যায় বলে উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ জানান।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *