টুয়াখালী-৪ আসনে জহির উদ্দিন আহমেদকে ঘিরে রাজনৈতিক বিতর্ক

ভেতরের খবর নিউজ ডেস্ক:  পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০–দলীয় জোটের প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন জহির উদ্দিন আহমেদ। তাঁর সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান পরিবর্তন এবং অতীতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টতার অভিযোগ স্থানীয় রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি করেছে।
পটুয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৮ ডিসেম্বর জহির উদ্দিন আহমেদ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। পরে তাঁকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০–দলীয় জোটের প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়। এ আসনে তাঁর দলীয় প্রতীক ‘দেয়ালঘড়ি’।
এর আগে এই আসনে জামায়াত-সমর্থিত জোটের প্রার্থী হিসেবে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের নাম আলোচনায় ছিল। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে সরে গেলে জোটের প্রার্থী হিসেবে সামনে আসে জহির উদ্দিন আহমেদের নাম।
পেশাগত জীবনে জহির উদ্দিন আহমেদ একজন চক্ষুবিশেষজ্ঞ। তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। চিকিৎসক হিসেবে রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলার মানুষের কাছে তিনি পরিচিত মুখ। রাজনৈতিক জীবনে ২০১৯ সালের রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দেলওয়ার হোসেনকে মাত্র ১৯ ভোটের ব্যবধানে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২৪ সালের ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনেও তিনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, ওই সময় তৎকালীন সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমানের নির্দেশে তাঁকে রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য করা হয় এবং তিনি নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে জহির উদ্দিন আহমেদ বলেন, তিনি কখনোই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তাঁর দাবি, ‘আমি ১০–দলীয় জোটের প্রার্থী হওয়ায় একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছে। এসব মিথ্যাচার আমার রাজনৈতিক অগ্রযাত্রা থামাতে পারবে না।’
এদিকে রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের এক দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, জহির উদ্দিন আহমেদকে উপদেষ্টা করার বিষয়ে লিখিত ঘোষণা ছিল এবং তিনি নিয়মিত দলীয় কর্মসূচিতে অংশ নিতেন। ওই সময়ের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বলেও দাবি করেন তিনি।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *