বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপির আরও অর্ধশতাধিক নেতা বহিষ্কার

ভেতরের খবর নিউজ ডেস্ক: বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে বিএনপি দেশের বিভিন্ন অঞ্চলের আরও অর্ধশতাধিক নেতাকে বহিষ্কার করেছে। বুধবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। এর আগে গত ৩০ ডিসেম্বর একই অভিযোগে ১১ জনকে বহিষ্কার করেছিল দলটি।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রংপুর বিভাগ থেকে তিনজন, রাজশাহী বিভাগ থেকে আটজন এবং খুলনা বিভাগ থেকে ছয়জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি বরিশাল বিভাগ, ঢাকা ও আশপাশের জেলা, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন আসনের প্রার্থীদেরও তালিকায় রাখা হয়েছে।
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন দিনাজপুর, নওগাঁ, নাটোর, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, নড়াইল, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল, পিরোজপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর, মাদারিপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, চট্টগ্রাম ও নোয়াখালীর বিভিন্ন আসনের নেতা ও প্রার্থীরা।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিএনপি নেতারা জানান, দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সাংগঠনিক ঐক্য বজায় রাখতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *