রাজশাহীর দ্বিতীয় বিপিএল শিরোপা

ভেতরের খবর নিউজ ডেস্ক: সবার আগে ফাইনাল নিশ্চিত করা চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানের বড় ব্যবধানে হারিয়ে বিপিএলের শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স। এটি রাজশাহীর দ্বিতীয় বিপিএল শিরোপা। এর আগে ২০১৯–২০ মৌসুমে রাজশাহী রয়্যালস নামে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে চট্টগ্রাম রয়্যালস রাজশাহীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা পায় রাজশাহী। ওপেনিং জুটিতে তানজিদ হাসান তামিম ও সাহিবজাদা ফারহান যোগ করেন ৮৩ রান। ৩০ বলে ৩০ রান করে ফারহান আউট হলে দ্বিতীয় উইকেটে কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে আরও ৪৭ রান যোগ করেন তানজিদ। ১৫ বলে ২৪ রান করে উইলিয়ামসন বিদায় নেন।
এরপর পুরো ইনিংসের নিয়ন্ত্রণ নেন তানজিদ হাসান তামিম। ফিফটির পর তুলে নেন দারুণ এক সেঞ্চুরি। ৬২ বলে ১০০ রানের ইনিংসে ছয়টি চার ও সাতটি ছক্কা হাঁকান এই বাঁহাতি ব্যাটার। এটি ছিল এবারের বিপিএলের চতুর্থ সেঞ্চুরি এবং বিপিএল ফাইনালে তৃতীয় সেঞ্চুরি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ১১ রান, আর জিমি নিশাম অপরাজিত থাকেন ৭ রানে। নির্ধারিত ২০ ওভারে রাজশাহী তোলে ১৭৪ রান। চট্টগ্রামের হয়ে শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম দুটি করে উইকেট নেন।
জবাবে রান তাড়ায় শুরুতেই ধাক্কা খায় চট্টগ্রাম রয়্যালস। ১৮ রানের মধ্যেই দুই ওপেনার ফিরে যান। মোহাম্মদ নাঈম শেখ করেন ৯ রান, মাহমুদুল হাসান জয় রানের খাতা খুলতে পারেননি। মাঝখানে মির্জা বেগ ৩৬ বলে ৩৯ রান করে লড়াইয়ের চেষ্টা করলেও ধীরগতির ব্যাটিংয়ে ম্যাচ হাতছাড়া হয়ে যায়। শেষ পর্যন্ত ১১১ রানে গুটিয়ে যায় চট্টগ্রামের ইনিংস।
এই জয়ে বিপিএলের ইতিহাসে দুইবারের চ্যাম্পিয়ন হলো রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স, তিনবার ঢাকা এবং দুবার করে রাজশাহী ও বরিশাল। একবার শিরোপা জিতেছে রংপুর রাইডার্স।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে আজিম উদ্দিন নামের পুলিশের ১ কনস্টেবল হামলার শিকার হয়েছেন। এ…

    কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মৎস্য ঘেরের পানিতে ডুবে আয়েশা খানম নামের এক শিশুর মৃত্যু মৃতু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাহিরশিমুল গ্রামে এ ঘটনা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *