কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মুন্সীর প্রার্থীতা চূড়ান্তভাবে বাতিল

ভেতরের খবর নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচনে অংশ নিতে পারছেন না। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ রবিবার তার লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন।
এর ফলে বিএনপি প্রার্থী হিসেবে তাঁর প্রতিদ্বন্দ্বিতা চূড়ান্তভাবে শেষ হলো। আগে ঋণখেলাপি অভিযোগের ভিত্তিতে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ মনোনয়নপত্র বাতিলের আবেদন করেন। নির্বাচন কমিশন ১৭ জানুয়ারি মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন, পরে হাইকোর্টে করা রিটও খারিজ হয়।
মুন্সী নির্বাচনে না থাকায় কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ প্রার্থী হিসেবে অনেকটাই সুবিধাজনক অবস্থায় রয়েছেন। এই আসনে অন্যান্য প্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের মো. জসীম উদ্দিন (ট্রাক), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ইরফানুল হক সরকার (আপেল), খেলাফত মজলিসের মোহাম্মদ মজিবুর রহমান (দেওয়াল ঘড়ি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল করিম (হাতপাখা) লড়ছেন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    চেয়ারম্যান হলে বিনামূল্যে গাঁজা-ইয়াবা দেওয়া হবে

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে “চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা দেওয়া হবে” এমন ব্যঙ্গাত্মক বক্তব্যসংবলিত পোস্টার লাগানো হয়েছে। পোস্টারগুলোতে সিরাজপুর ইউনিয়নের…

    আমীর হামজার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ, কুষ্টিয়ায় মহিলা দলের ঝাড়ু মিছিল

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কুষ্টিয়া শহরে ঝাড়ু মিছিল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *