বিএনপি সাবেক নেতাদের নুরের বিরুদ্ধে অভিযোগ

ভেতরের খবর নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে অভিযোগ এনেছে দশমিনা উপজেলা বিএনপির বিলুপ্ত কমিটির সাবেক নেতারা।
সোমবার উপজেলা সদরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাবেক উপজেলা বিএনপি সভাপতি আবদুল আলীম তালুকদার লিখিত বক্তব্যে বলেন, নুর নির্বাচনে কালো টাকা দিয়ে প্রভাব বিস্তার, ভোট কেনা এবং ভোটারদের হুমকি প্রদানের চেষ্টা করছেন। এছাড়া নুরের সন্ত্রাসী বাহিনী স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচনি অফিসে হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
তিনি আরও দাবি করেন, নুর নির্বাচনি ব্যানার, ফেস্টুন ও লিফলেটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছবি ব্যবহার করছেন যা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন। নুরের স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হলেও স্বামীর প্রচারণায় অংশ নিচ্ছেন।
প্রত্যুত্তরে নুর বলেন, তিনি নিয়ম মেনে রঙিন বিলবোর্ড ব্যবহার করেছেন এবং সাবেক নেতাদের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। নুর মন্তব্য করেছেন, যারা অস্বাভাবিক কথা বলছে, তাদের মানসিক চিকিৎসা দরকার।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম, সাবেক সহ-সভাপতি মো. মোফাজ্জেল হোসেন, সাবেক সহসভাপতি মিজানুর রহমান জোমাদ্দারসহ আরও অনেকে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *