সরাইলে অর্ধশতাধিক আ.লীগনেতার বিএনপিতে যোগদান

ভেতরের খবর নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ও ইউপি সদস্য অরবিন্দ দত্তসহ অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার বিকেলে সূর্যকান্দী লস্করবাড়ি মোড়ে আয়োজিত এক সমাবেশে আনুষ্ঠানিকভাবে তাঁদের এই যোগদান সম্পন্ন হয়।
অরবিন্দ দত্ত কালীকচ্ছ ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের টানা দুইবারের নির্বাচিত সদস্য। নতুনভাবে বিএনপিতে যোগ দেওয়া অন্যদের মধ্যে রয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পরিমল দেবনাথ এবং সাবেক সভাপতি কাছু মিয়া।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর, কালীকচ্ছ ইউনিয়ন বিএনপির নেতা মনিরুজ্জামান মানিকসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। একপর্যায়ে নতুন যোগদানকারীদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন দলীয় নেতারা।
যোগদান প্রসঙ্গে অরবিন্দ দত্ত বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রায় ৬০ থেকে ৭০ জন নেতা-কর্মী স্বেচ্ছায় আওয়ামী লীগ ছেড়ে নুরুজ্জামান লস্করের নেতৃত্বে বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি জানান, তাঁরা এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে চান।
এ বিষয়ে নুরুজ্জামান লস্কর বলেন, ৮ নম্বর ওয়ার্ডের অর্ধশতাধিক নেতা-কর্মী দলটির চেয়ারম্যানের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছেন। তাঁর দাবি, তাঁদের বিরুদ্ধে রাজনৈতিক কোনো মামলা নেই বলে তিনি জানেন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *