কোটালীপাড়ার মেধাবী ছাত্র মোঃ ইমরান পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল প্রভোস্ট অ্যাওয়ার্ড

ভেতরের খবর নিউজ ডেস্ক: এফ এম মিরাজুল সৈকত , কোটালীপাড়া প্রতিনিধি , গোপালগঞ্জ : কোটালীপাড়ার দরীদ্র পরিবারের সন্তান ও অত্যন্ত মেধাবী ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী  মোঃ ইমরান শিক্ষায় বিশেষ ফলাফলের জন্য স্যার এ এফ রহমান হলের একমাত্র শিক্ষার্থী হিসাবে প্রভোস্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন।

সম্প্রতি সোমবার (০২-০২-২০২৬ইং)  সন্ধা ৭ টায়  ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসন  পুরস্কারটি প্রদান করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল প্রাধাক্ষ জনাব কাজী মাহফুজুল হক সুপণ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর(শিক্ষা) এর অধ্যাপক জনাব ড. মামুন আহমেদ , সম্মাননা বক্তা হিসেবে ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক ড. মোহাম্মাদ আজম সাহেব এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডাকসুর সহ-সাধারন সম্পাদক মুহাঃ মহিউদ্দিন খান। শিক্ষাগত উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে এফ এ রহমান হল কর্তৃপক্ষ এই সম্মাননা দিয়ে থাকে।

মোঃ ইমরান পরিবারের তিন ভাই-বোনের মধ্যে মেঝ। তার বাবা বিগত ২০ বছর যাবত অসুস্থ। অদম্য মেধাবী ছাত্র মোঃ ইমরান ছিলেন ছোট বেলা থেকে পড়াশোনার প্রতি অত্যন্ত আগ্রহী। তার এই মেধা আর পড়াশোনার প্রতি আগ্রহ দেখে তার বড় বোন ও ছোট ভাইয়ের সার্বিক সহযোগিতায় নিশ্চিন্তে পড়াশোনা চালিয়ে যান। তিনি  ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিষয়ের ২০১৮-২০১৯ সেশনে অনার্স-মাস্টার্স করেছেন এবং বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স হয়েছেন। পাশাপাশি তিনি দেশের সনামধন্য কওমী মাদ্রাসায় পড়াশোনা করে অর্জন করেছেন হাফেজ, মাওলানা, মুফতী হয়েছেন। এছাড়াও তার রয়েছে ইংরেজি, আরাবিক, উর্দু, ফারসি ভাষার উপর বিশেষ দক্ষতা।

মুলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট অ্যাওয়ার্ড প্রথম চালু হয় ২০২৩ সালে। সেই বছর আমার একুশে হল থেকে ২৪ জন মেধাবী শিক্ষার্থীকে এই পুরস্কার দেওয়া হয়, যা ছিল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো কোনো হল কর্তৃক প্রভোস্ট অ্যাওয়ার্ড প্রদান।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য দিয়ে অভিনন্দন করেন যে সকল শিক্ষার্থী এই হল প্রভোস্ট এওয়ার্ডস অর্জন করেছে এবং উপস্থিত সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সার্টিফিকেট থাকে একটি আর যে সকল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের হলে থাকে সেই শিক্ষার্থীদের সার্টিফিকেট পায় দুইটি , একটি একাডেমি অন্যটি হলে থেকে ভালো ফলাফল সহ সব বিষয়ে ভালো সম্পন্ন করার ফলে হল প্রভোস্ট এওয়ার্ডস সার্টিফিকেট দেওয়া হয়।

মোঃ ইমরান পুরস্কার গ্রহণের পর জানান, “এই অর্জন আমাকে আরও দায়িত্বশীল করবে। আমি চাই আমার সাফল্য অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করুক। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও সহপাঠীরা ইমরানকে অভিনন্দন জানান। তারা বলেন, ইমরানের মতো শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধি করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট অ্যাওয়ার্ডস শিক্ষার্থীদের মেধা, সামাজিক দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধকে স্বীকৃতি দেওয়ার একটি নতুন ধারা তৈরি করেছে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে ও আগ্রহী মনোভাব গড়ে তুলবে।

এফ এম মিরাজুল সৈকত , 03-02-2026

01811953261

  • Related Posts

    অডিও বিতর্কে ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মন্তব্য করার অভিযোগ ওঠার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত…

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *