দুর্নীতির সূচকে বাংলাদেশের অবস্থান ১৩তম, স্কোর ২৪

ভেতরের খবর নিউজ ডেস্ক: বিশ্বের ১৮২টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম বলে জানিয়েছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)। দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)–২০২৪ অনুযায়ী বাংলাদেশের স্কোর ১০০ এর মধ্যে ২৪। একই স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে রয়েছে আফ্রিকান রিপাবলিক ও প্যারাগুয়ে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. মো. ইফতেখারুজ্জামান এ তথ্য জানান। সূচকে নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশ ১৩তম হলেও উচ্চক্রম অনুযায়ী দেশের অবস্থান ১৫০তম।
প্রতিবেদনে দেখা গেছে, এ বছর ৮৯ স্কোর নিয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে ডেনমার্ক। অন্যদিকে ৯ স্কোর নিয়ে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় যৌথভাবে শীর্ষে আছে দক্ষিণ সুদান ও সোমালিয়া। টিআইবি জানিয়েছে, এবার কোনো দেশই শতভাগ স্কোর অর্জন করতে পারেনি।
টিআইবি মনে করছে, বাংলাদেশের স্কোর এক পয়েন্ট বাড়ার পেছনে জুলাই অভ্যুত্থানের পর গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সুশাসনের সম্ভাবনা ইতিবাচক প্রভাব ফেলেছে। তবে রাষ্ট্রসংস্কার প্রক্রিয়ার বাস্তব অগ্রগতির প্রতিফলন সংশ্লিষ্ট তথ্যসূত্রের সময়সীমার মধ্যে না থাকায় স্কোর ও অবস্থানে বড় ধরনের উন্নতি দেখা যায়নি।
সংস্থাটি আরও জানায়, বিশ্বব্যাপী দুর্নীতির ব্যাপকতা বাড়ছে এবং বিশ্বের প্রায় ৮০ শতাংশ মানুষ এমন দেশে বসবাস করে যেখানে দুর্নীতির মাত্রা বেশি। এমনকি গণতন্ত্রের দাবিদার দেশগুলোতেও দুর্নীতির ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে।
উল্লেখ্য, ২০২৩ সালের সূচকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৪তম। এবার এক ধাপ এগিয়ে ১৩তম স্থানে এসেছে দেশটি, তবে সামগ্রিক পরিস্থিতিতে বড় কোনো ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত মেলেনি।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *