উল্লাপাড়ায় জামায়াত নেতার বাড়িতে অগ্নিসংযোগ

ভেতরের খবর নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় জামায়াতের এক নেতার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সলঙ্গা ইউনিয়নের জগজীবনপুর গ্রামে কেএম হারুন অর রশিদের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে আগুন দেয়। এ সময় বাড়িতে তার বৃদ্ধ বাবা ও ১২ বছরের ছেলে ঘুমিয়ে ছিলেন। প্রতিবেশীরা আগুন দেখতে পেয়ে দ্রুত পানি ঢেলে নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত হারুন অর রশিদ অভিযোগ করে বলেন, নির্বাচনে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে এই অগ্নিসংযোগ করা হয়েছে। তিনি জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, বিষয়টি তিনি মোবাইলফোনে জেনেছেন এবং লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    চেয়ারম্যান হলে বিনামূল্যে গাঁজা-ইয়াবা দেওয়া হবে

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে “চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা দেওয়া হবে” এমন ব্যঙ্গাত্মক বক্তব্যসংবলিত পোস্টার লাগানো হয়েছে। পোস্টারগুলোতে সিরাজপুর ইউনিয়নের…

    আমীর হামজার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ, কুষ্টিয়ায় মহিলা দলের ঝাড়ু মিছিল

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কুষ্টিয়া শহরে ঝাড়ু মিছিল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *