কর্ণফুলী টানেল সড়কে বাস উল্টে আনসার সদস্য নিহত

ভেতরের খবর নিউজ ডেস্ক: বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চট্টগ্রামের কর্ণফুলী টানেল সড়কের চৌরাস্তামোড় এলাকায় আনসার সদস্য বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। এতে মো. আব্দুল জব্বার নামে এক সদস্য ঘটনাস্থলেই নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।
নিহত আব্দুল জব্বারের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়। তিনি চট্টগ্রামে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে কর্মরত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচনী দায়িত্ব পালন শেষে ২৩ জন সদস্য নিয়ে বাসটি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ে উঠে উল্টে যায়।
দুর্ঘটনায় আহতদের মধ্যে তিনজন বর্তমানে চট্টগ্রাম বিএনএস হাসপাতালের আইসিইউতে এবং সাতজন এইচডিইউতে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ নিহত সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিতের নির্দেশ দেন।
উল্লেখ্য, এবারের জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে জননিরাপত্তা নিশ্চিতে ৫ লাখ ৭৬ হাজারের বেশি আনসার সদস্য দায়িত্ব পালন করেছেন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *