বগুড়ায় ছাত্রদল কর্মী ফাহিম ছুরিকাঘাতে নিহত

ভেতরের খবর নিউজ ডেস্ক: বগুড়ায় ছুরিকাঘাতে নিহত হয়েছেন ফাহিম (২৫)। তিনি ছাত্রদল-এর কর্মী ও স্থানীয় একটি ঢালাই কারখানার শ্রমিক। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মাটিডালী দক্ষিণ নওদাপাড়া এলাকায় উপজেলা পরিষদের সামনে তাকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর অবস্থায় প্রথমে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে বেলা পৌনে ১২টার দিকে তিনি মারা যান।
পরিবারের দাবি, ফাহিমের বোনকে বিয়ে করতে না পারায় অভিযুক্ত তনয় দীর্ঘদিন ধরে বিরোধে জড়িত ছিলেন এবং ব্যক্তিগত ও রাজনৈতিক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটে। বগুড়া সদর থানা জানায়, অভিযুক্ত তনয় পলাতক রয়েছে মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *