শহীদ মিনারে শ্রদ্ধা দিতে গিয়ে বাধা, সরাইলে উত্তেজনা

ভেতরের খবর নিউজ ডেস্ক: মহান শহীদ দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার মুখে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রথম প্রহরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করতে গেলে একদল যুবক মিছিল নিয়ে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং তাকে শ্রদ্ধা জানাতে বাধা দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অপ্রীতিকর ঘটনা এড়াতে তিনি ফুল না দিয়েই এলাকা ত্যাগ করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাত সাড়ে ১২টার দিকে রুমিন ফারহানার সমর্থকেরা সরাইলের শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। প্রায় এক ঘণ্টা পর পুলিশ হস্তক্ষেপ করলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে রুমিন ফারহানা অভিযোগ করেন, পরাজয়ের প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে তাকে বাধা দেওয়া হয়েছে। তিনি বলেন, বিএনপি যদি মাঠপর্যায়ের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে না আনে, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। ঘটনার পরিপ্রেক্ষিতে মামলার প্রস্তুতিও চলছে বলে জানান তিনি। এ সময় আব্দুল আহাদ নামে তার এক কর্মী আহত হওয়ার কথাও তুলে ধরেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    চেয়ারম্যান হলে বিনামূল্যে গাঁজা-ইয়াবা দেওয়া হবে

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে “চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা দেওয়া হবে” এমন ব্যঙ্গাত্মক বক্তব্যসংবলিত পোস্টার লাগানো হয়েছে। পোস্টারগুলোতে সিরাজপুর ইউনিয়নের…

    আমীর হামজার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ, কুষ্টিয়ায় মহিলা দলের ঝাড়ু মিছিল

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কুষ্টিয়া শহরে ঝাড়ু মিছিল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *