সাত খুন মামলার আইনজীবী সাখাওয়াত হলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক।

ভেতরের খবর নিউজ ডেস্ক: আলোচিত সাত খুন মামলার বাদীপক্ষের আইনজীবী ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

৫৮ বছর বয়সী সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা। তাঁর রাজনৈতিক পথচলা শুরু ছাত্রদলের মাধ্যমে। আশির দশকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় পোস্টার লাগানোর মধ্য দিয়ে রাজনীতিতে সক্রিয় হন তিনি। পরবর্তী সময়ে যুবদল ও বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ছিলেন এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও দুই মেয়াদে সভাপতির দায়িত্বও পালন করেছেন।

২০১৬ সালে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে অংশ নিয়ে তিনি আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর কাছে পরাজিত হন।

২০১৪ সালের আলোচিত নারায়ণগঞ্জ সাত খুন মামলার পর সাখাওয়াত হোসেন খান জাতীয়ভাবে পরিচিতি পান। খুনের বিচার ও অভিযুক্ত র‍্যাব কর্মকর্তাদের গ্রেপ্তারের দাবিতে তিনি উচ্চ আদালতে রিট দায়ের করেন। পরবর্তীতে ওই মামলায় বাদীপক্ষের আইনজীবী হিসেবে আইনি লড়াই চালিয়ে যান।

এ ছাড়া শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করার ঘটনায় সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানের আইনি সুরক্ষায়ও তিনি সক্রিয় ভূমিকা রাখেন।

সাখাওয়াত হোসেন দাবি করেন, বিগত সরকারের আমলে তিনি ছয় থেকে সাতবার কারাবরণ করেছেন এবং রাজনৈতিক কারণে তাঁর বিরুদ্ধে ৭২টি মামলা করা হয়। অন্তর্বর্তী সরকারের সময়ে এসব মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বলেও জানান তিনি।

প্রশাসকের দায়িত্ব পাওয়ার পর সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জকে একটি আধুনিক ও পরিকল্পিত বাণিজ্যিক নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। তিনি জানান, ৫০ থেকে ৬০ দিনের বিশেষ কর্মসূচির মাধ্যমে একটি টেকসই মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে।

তিনি বলেন, শহরের যানজট, ধুলাবালু, কিশোর গ্যাং, মাদক ও চাঁদাবাজির সমস্যা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। শীতলক্ষ্যা নদীর দুই পাড়ের উন্নয়ন, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও তাঁর অগ্রাধিকার।

সাখাওয়াত হোসেন বলেন, দল-মত–ধর্ম-বর্ণনির্বিশেষে সবার জন্য কাজ করাই তাঁর লক্ষ্য। নারায়ণগঞ্জকে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত, বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সাখাওয়াত হোসেন খান ব্যবসায়ী ফজল খান ও হোসনে আরা খানম দম্পতির সন্তান। তাঁর স্ত্রী শামীমা আক্তার আইনজীবী এবং ছেলে শাহরিয়ার খান লন্ডনে

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *