থাকা নাগরিকদের দ্রুত সরিয়ে নেওয়ার আহ্বান চীনের

ভেতরের খবর নিউজ ডেস্ক: ইরানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে সেখানে থাকা নিজ দেশের নাগরিকদের দ্রুত সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে Xinhua। একই সঙ্গে নতুন করে ইরান সফর থেকে বিরত থাকার পরামর্শও দেওয়া হয়েছে।

শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এই সতর্কবার্তা দিয়েছে বেইজিং। বিশেষ করে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক আরও টানাপোড়েনের মুখে পড়ায় চীন তাদের নাগরিকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে এ সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির মধ্যে সামরিক মহড়া পরিচালনা করে। আকাশ প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত ওই মহড়া আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করে।

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, যারা বর্তমানে ইরানে অবস্থান করছেন, তারা যেন যত দ্রুত সম্ভব দেশ ত্যাগের প্রস্তুতি নেন এবং স্থানীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখেন। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই সতর্কবার্তা এমন এক সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা নতুন করে তীব্র আকার ধারণ

  • Related Posts

    জাইকার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক,

    ভেতরের খবর নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো। সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে…

    নেপালে বন্যার ক্ষতি, পুনর্গঠনে লাগতে পারে ৫ বিলিয়ন ডলার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক জলপ্রবাহে ব্যাপক ক্ষয়ক্ষতির পর এবার সামনে এসেছে পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ। দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু, অবকাঠামো ও…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *