ভেতরের খবর নিউজ ডেস্ক: ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে। এর অংশ হিসেবে সৌদি আরবের রাজধানী রিয়াদে শনিবার সকালে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তাসংস্থা এএফপির করসপনডেন্ট জানিয়েছেন, তিনি দুটি বড় বিস্ফোরণ ও কিছু ছোট বিস্ফোরণের শব্দ শুনেছেন। এ হামলার আগে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালায়। সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইন ইরানের মিসাইল হামলার তথ্য নিশ্চিত করেছে, তবে সৌদি আরব আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি।
@ইয়াসমিন রিমা


