ভেতরের খবর নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর হামলার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে পাল্টা সামরিক অভিযান শুরু করার পর সংযুক্ত আরব আমিরাতে তিনজন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
দ্য টাইমস অব ইসরায়েল জানায়, নিহত তিনজনের মধ্যে একজন পাকিস্তানি, একজন নেপালি ও একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। একই তথ্য নিশ্চিত করেছে আমিরাতের সংবাদমাধ্যম খালিজ টাইমস।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইরানের ছোড়া মোট ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়, যার মধ্যে ১৫২টি সফলভাবে ধ্বংস করা হয়েছে। এছাড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও ভূপাতিত করা হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, অভিযানের অংশ হিসেবে ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৫০৬টি প্রতিহত ও ধ্বংস করতে সক্ষম হয়েছে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা।
এই হামলা-পাল্টা হামলার ঘটনায় উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।
@ইয়াসমিন রিমা


