ভেতরের খবর নিউজ ডেস্ক: আজ মঙ্গলবার (২৪ মার্চ) জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠকের আগে মন্ত্রী জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সময় জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করা হবে। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের জনআকাঙ্ক্ষা বিবেচনায় রেখে কমিটির ১৪ সদস্য এসব অধ্যাদেশ যাচাই করবেন এবং কোনগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে তা নির্ধারণ করবেন। পাশাপাশি জুলাইযোদ্ধাদের ইনডেমনিটি কার্যকর করা এবং পূর্ববর্তী সরকারের সময় বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ সংশোধনের বিষয়ও আলোচনায় থাকবে।
@ইয়াসমিন রিমা


