শেখ হাসিনাকে ফেরাতে এখনো আনুষ্ঠানিক চিঠি দেয়নি সরকার

ভেতরের খবর নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে দেশে ফেরানোর বিষয়ে এখনো ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি দেয়নি বর্তমান সরকার। তবে বিষয়টি নিয়ে ভারতীয় পক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার (২৪ মার্চ) ঈদের পর প্রথম কর্মদিবসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর গত এক মাসে ভারতের হাইকমিশনারসহ সংশ্লিষ্টদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। এসব বৈঠকে শেখ হাসিনার বিরুদ্ধে গত ১৭ বছরে ওঠা অভিযোগ, সেসবের বিচার প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
তিনি আরও জানান, শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে এখনো আনুষ্ঠানিক চিঠি পাঠানো না হলেও বিষয়টি চলমান প্রক্রিয়ার মধ্যেই রয়েছে এবং সরকার এ নিয়ে কাজ করছে।
প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে একটি চিঠি দেওয়া হয়েছিল। এর আগে গত বছরের ৫ আগস্ট দেশত্যাগ করে ভারতে অবস্থান করছেন তিনি।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *