খুলনায় ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার দুমড়ে, আহত ৪

ভেতরের খবর নিউজ ডেস্ক: খুলনায় ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে গাড়িতে থাকা চার যাত্রী আহত হয়েছেন।
রোববার (২৯ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে খানজাহান আলী থানার মাশিয়ালী মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সঙ্গে প্রাইভেটকারটির সংঘর্ষ হয়।
আহতরা হলেন সানি (২৫), আইমুল দিপু (২৩), অমিত (২৫) এবং একজন অজ্ঞাতনামা ব্যক্তি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ক্রিকেট অনুশীলন শেষে চারজন একটি প্রাইভেটকারে করে বাড়ি ফিরছিলেন। এ সময় গাড়ির কাঁচ কালো থাকায় তারা ট্রেন আসতে দেখেননি। ফলে দ্রুতগতির ট্রেনটি গাড়িটিকে ধাক্কা দিলে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং সবাই আহত হন।
আহতদের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। বাকি দুজনকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, গাড়ির কালো গ্লাসের কারণে চালক ট্রেনটি দেখতে না পাওয়ায় দুর্ঘটনাটি ঘটে। বর্তমানে আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *