সিরিয়ায় আসাদ আমলের কর্মকর্তার বিরুদ্ধে প্রথম প্রকাশ্য বিচার শুরু

ভেতরের খবর নিউজ ডেস্ক: সিরিয়ায় দীর্ঘ গৃহযুদ্ধের পর প্রথমবারের মতো সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনামলের একজন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশ্য বিচার কার্যক্রম শুরু হয়েছে।

রোববার রাজধানী দামেস্কের আদালতে হাজির করা হয় আফতার হিজাবকে। তিনি দক্ষিণাঞ্চলীয় দারিয়া প্রদেশে রাজনৈতিক নিরাপত্তা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, ২০১১ সালের গণঅভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন চালানোর অভিযোগে তার বিরুদ্ধে “সিরিয়ার জনগণের বিরুদ্ধে অপরাধ” মামলা করা হয়েছে।

একই মামলায় অনুপস্থিত অবস্থায় অভিযুক্ত করা হয়েছে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং তার ভাই মাজহার আল আসাদকে। তাদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, চাঁদাবাজি ও মাদক পাচারের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।
আদালত প্রাঙ্গণে এ সময় ভুক্তভোগীদের স্বজনসহ সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। অনেকেই এই বিচারকে ন্যায়বিচারের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

২০১১ সালে দারিয়াতে কিছু কিশোরকে গ্রেপ্তার ও নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়, যা পরবর্তীতে ভয়াবহ গৃহযুদ্ধে রূপ নেয়। প্রায় দেড় দশক ধরে চলা এই সংঘাতে লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটে এবং শেষ পর্যন্ত ২০২৪ সালে বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হন।

বর্তমান অন্তর্বর্তী সরকার জানিয়েছে, এই বিচার প্রক্রিয়া দেশের ট্রানজিশনাল জাস্টিস বা রূপান্তরকালীন বিচার নিশ্চিত করার অংশ হিসেবে পরিচালিত হচ্ছে।

  • Related Posts

    জাইকার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক,

    ভেতরের খবর নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো। সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে…

    নেপালে বন্যার ক্ষতি, পুনর্গঠনে লাগতে পারে ৫ বিলিয়ন ডলার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক জলপ্রবাহে ব্যাপক ক্ষয়ক্ষতির পর এবার সামনে এসেছে পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ। দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু, অবকাঠামো ও…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *