জনসম্মুখে ফোন নাম্বার দিয়ে সখিপুরবাসী’র পাশে যে কোন সময় ছুটে যাবার প্রতিশ্রুতি জানালেন এ্যাড. আহমেদ আজম।

সংবাদ বিভাগ: সখিপুর ৩০/১২/২০২৪ ইং এক জনসভায় বিএনপি ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ আজম বলেন, সখিপুরের মাটি ও মানুষের প্রশ্নে কোনদিন আপোষ করিনি, করবো না। আপনারা আমাকে সুযোগ দিবেন, আমি এমন কিছু করবো যেন সখিপুরের মানুষ শত শত বছর নিশ্চিন্তে ঘুমাতে পারে, আল্লাহর রহমতে যদি সুখিপুরের মানুষের ভোটে নির্বাচিত হতে পারি আটিয়া বন- আইন ৮৭ সংসদে বসে বাতিল করবো, ইনশাল্লাহ, এমন প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি আরো বলেন, বন বিভাগের কোন কর্মকর্তা যেন কাউকে কোন অত্যাচার না করতে পারে, তিনি তার নিজের ফোন নম্বর নম্বর জনসম্মুখে প্রকাশ করে বলেন আমার নাম্বার রেকর্ড করে রাখুন যেকোনো সময় আপনাদের প্রয়োজনে আমি পাশে ছুটে যাবো ইনশাল্লাহ। যে আইন হয়েছে সেটা একটা কালো আইন, যাদের বাড়িঘর উচ্ছেদ করতে চায় তারা আজ কাল থেকে নয় শত শত বছর ধরে তারা এখানে বসবাস করে আসছে। আমাদের শত বছরের বসত ভিটা থেকে উচ্ছেদ করবেন? কোথায় যাব? এমন একটি বাক্য ছুড়ে দিয়ে তিনি বলেন, আমি রাজনীতি করি সখিপুর, বাসাইলে, এখানকার মানুষের যদি বসতভিটা’র নিরাপত্তাই না দিতে পারি তাহলে সমস্ত রাজনীতি তো ব্যর্থ হয়ে যাবে। আমি আল্লাহর কাছে শপথ করে বলছি আপনাদের ভোটে নির্বাচিত হলে প্রাণপ্রিয় সখিপুর ও বাসাইলবাসীর পাশে থাকবো জীবনের সবটুকু দিয়ে। বিএনপি পাশে থাকবে,। আমি রাজনীতি করি সৎ আদর্শ নীতি’র ওপর ভিত্তি করে যদি সখিপুর বাসাইলের মানুষের জীবনের নিরাপত্তা না দিতে পারি তাহলে আমার জীবনের পুরো রাজনীতিই ব্যর্থতায় পর্যবসিত হবে।। আমি বেঁচে থাকতে তা হতে দেব না।।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *