“কানাডার ওপর আমদানি শুল্ক ৩৫ শতাংশে বাড়ালোঃযুক্তরাষ্ট্র”

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী): ‎যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ নির্ধারণ করেছেন। নতুন এই শুল্কহার আজ মধ্যরাত থেকেই কার্যকর হবে বলে হোয়াইট হাউস জানিয়েছে।

‎ট্রাম্প প্রশাসনের মতে, কানাডা ‘ফেন্টানিল’ নামক একটি বিপজ্জনক মাদক নিয়ন্ত্রণে সহযোগিতা করতে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কানাডার বাণিজ্য ব্যুরো এই অভিযোগ অস্বীকার করেছে এবং একে ভিত্তিহীন বলেছে।

‎প্রেসিডেন্ট ট্রাম্প , তিনি কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা চালিয়ে যেতে ইচ্ছুক এবং আজ রাতেই কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে ফোনে কথা বলার সম্ভাবনা রয়েছে। তবে তিনি উল্লেখ করেছেন যে, নতুন শুল্ক কার্যকর হওয়ার আগে এখন আর কোনো চুক্তির সুযোগ নেই।

‎শুধু কানাডাই নয়, হোয়াইট হাউস আরও জানিয়েছে যে, আগামী এক সপ্তাহের মধ্যে আরও কয়েক ডজন দেশের ওপরও নতুন শুল্ক কার্যকর হবে।

‎এর আগে ট্রাম্প মেক্সিকোর ওপর ঘোষিত উচ্চ শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত রেখেছিলেন একটি নতুন বাণিজ্য চুক্তির উদ্দেশ্যে। ইতোমধ্যে ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি করেছে।

‎বিশেষজ্ঞদের মতে, এই নতুন শুল্কের ফলে আমদানি করা পণ্যের দাম বাড়বে এবং এর প্রভাব শেষ পর্যন্ত সাধারণ ভোক্তাদের ওপর পড়বে।

উজ্জল হোসেন।
‎ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    নেপালে বন্যার ক্ষতি, পুনর্গঠনে লাগতে পারে ৫ বিলিয়ন ডলার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক জলপ্রবাহে ব্যাপক ক্ষয়ক্ষতির পর এবার সামনে এসেছে পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ। দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু, অবকাঠামো ও…

    রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন পুতিন

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেন। ঢাকার রুশ দূতাবাস জানায়, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মির্জা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *