সিডনিতে ৩ লক্ষ্য মানুষের বিক্ষোভ, গণহত্যার বিরুদ্ধে সব ধর্ম এক।

অস্ট্রেলিয়ার সিডনিতে গণহত্যার বিরুদ্ধে এক বিশাল বিক্ষোভ কর্মসূচিতে মুখর হয়ে উঠেছে শহরের প্রাণকেন্দ্র হারবার ব্রিজ। বৃষ্টি উপেক্ষা করে লক্ষ্য মানুষ হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ছাতা নিয়ে রাস্তায় নেমে আসে রোববার (৩ আগস্ট)। মূলত বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার বিরুদ্ধে এই কর্মসূচি আয়োজিত হয়।

সিডনির বিখ্যাত হারবার ব্রিজে জনসমুদ্র তৈরি হয় সকাল থেকেই। শিশু, বৃদ্ধ, যুবক—সকল বয়সের মানুষ এই বিক্ষোভে অংশ নেন। শহরের দিগন্তজুড়ে ছিল শান্তিপূর্ণ অথচ দৃঢ় প্রতিবাদের এক দৃশ্য। বিক্ষোভকারীরা “স্টপ দ্য গেনোসাইড”, “জাস্টিস ফর অল”, “হিউম্যান রাইটস ম্যাটার” প্রভৃতি স্লোগানে মুখর ছিলেন।

বিক্ষোভের আয়োজকরা জানান, তারা বিশ্ববাসীর কাছে একটাই বার্তা দিতে চান—কোথাও যদি নিপীড়ন হয়, যদি কোনো জাতিগোষ্ঠী নিধনের শিকার হয়, তাহলে তা আর শুধু ওই একটি দেশের ব্যাপার নয়, এটি মানবতার বিরুদ্ধে অপরাধ।

এদিকে, স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই এই বিক্ষোভের নানা দৃশ্য ভাইরাল হয়ে গেছে। অনেকে বলছেন, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি ছিল সিডনিতে অন্যতম বৃহৎ ও অর্থবহ প্রতিবাদ।

বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের গণআন্দোলন শুধুমাত্র মানবাধিকারের প্রতি সচেতনতা বৃদ্ধি করছে না, বরং বিশ্ব রাজনীতিকেও এক নতুন বার্তা দিচ্ছে—নিরব থাকা আর বিকল্প নয়।

  • Related Posts

    নেপালে বন্যার ক্ষতি, পুনর্গঠনে লাগতে পারে ৫ বিলিয়ন ডলার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক জলপ্রবাহে ব্যাপক ক্ষয়ক্ষতির পর এবার সামনে এসেছে পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ। দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু, অবকাঠামো ও…

    রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন পুতিন

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেন। ঢাকার রুশ দূতাবাস জানায়, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মির্জা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *