ভেতরের খবর নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (১৮ আগস্ট) এই টেলিফোন সংলাপ অনুষ্ঠিত হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আলাস্কায় ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা শেষে পুতিন মোদির সঙ্গে কথা বলেন। ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, নরেন্দ্র মোদি ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারতের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে ভারত অবস্থান করছে এবং এই প্রক্রিয়ায় দেশটি সব ধরনের সমর্থন দিতে প্রস্তুত।
এ ছাড়া মোদি ও পুতিন দ্বিপাক্ষিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।