“নাইজেরিয়ার কাটসিনায় মসজিদে ভয়াবহ হামলা, নিহত অন্তত ২৭”

ভেতরের খবর নিউজ ডেস্ক: নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাটসিনা রাজ্যে নামাজরত মুসল্লিদের ওপর সশস্ত্র দস্যুদের হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় মঙ্গলবার (১৯ আগস্ট) ভোরে মালুমফাশি এলাকার প্রত্যন্ত গ্রাম উঙ্গুয়ান মানতাউ-তে ফজরের নামাজ চলাকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোরের আজানের পর গ্রামবাসী মসজিদে জড়ো হয়েছিলেন ফজরের নামাজ আদায়ের জন্য। ঠিক সেই সময় আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত সশস্ত্র দস্যুরা হঠাৎ মসজিদে প্রবেশ করে নির্বিচারে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই বহু মুসল্লি প্রাণ হারান। গুরুতর আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও কয়েকজনের মৃত্যু হয়।

গ্রামপ্রধান ও হাসপাতালের এক কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। হামলায় অন্তত কয়েক ডজন মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে দীর্ঘদিন ধরেই নাইজেরিয়ার উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী ও দস্যুবাহিনী সক্রিয়। তারা নিয়মিতভাবে স্থানীয় গ্রাম, স্কুল ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালায়, অপহরণ করে মুক্তিপণ আদায় করে থাকে।

কাটসিনা রাজ্যের কমিশনার নাসির মুয়াজু জানিয়েছেন, ভয়াবহ এই হত্যাযজ্ঞের পরপরই এলাকায় যৌথবাহিনী মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, “অপরাধীদের খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনী অভিযান চালাচ্ছে। গ্রামবাসীকে সুরক্ষায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে।”

সাম্প্রতিক বছরগুলোতে নাইজেরিয়ার বিভিন্ন অঞ্চলে দস্যু ও জঙ্গিগোষ্ঠীর হামলা বেড়েছে। বিশেষ করে ধর্মীয় উপাসনালয় ও সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। এই হামলার ঘটনায় দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

  • Related Posts

    জাইকার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক,

    ভেতরের খবর নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো। সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে…

    নেপালে বন্যার ক্ষতি, পুনর্গঠনে লাগতে পারে ৫ বিলিয়ন ডলার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক জলপ্রবাহে ব্যাপক ক্ষয়ক্ষতির পর এবার সামনে এসেছে পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ। দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু, অবকাঠামো ও…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *