ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিয়া (১৫) মারা গেছে। টানা ৩৩ দিন মৃত্যুর সঙ্গে লড়ে শেষ পর্যন্ত শনিবার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
তাসনিয়ার বাড়ি ফরিদপুরের মধুখালী থানায়। গত ২১ জুলাই বিমান দুর্ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার শরীরের ৩৭ শতাংশ দগ্ধ হয়েছিল।
দীর্ঘ চিকিৎসার পরও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।


