“গাজায় ইসরায়েলের ভয়াবহতম হামলা, একদিনে নিহত ৭১ ফিলিস্তিনি”

ভেতরের খবর নিউজ ডেস্ক: গাজায় ইসরায়েলের অব্যাহত আগ্রাসনে রক্তাক্ত শুক্রবার কেটেছে ফিলিস্তিনিদের। নির্বিচার বিমান ও গোলাবর্ষণে মাত্র একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ৭১ জন। আহত হয়েছেন আরও ২৫১ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের এ তথ্য নিশ্চিত করেছে।

গাজা সিটির বিভিন্ন স্থানে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। শুধু ওই এলাকায় শুক্রবারই প্রাণ হারিয়েছেন ৩৭ জন। শেখ রেদওয়ান মহল্লায় আশ্রয়শিবির হিসেবে ব্যবহৃত একটি স্কুলে বোমা বর্ষণ করলে ১২ জনের মৃত্যু হয়। একইদিন তুফাহ এলাকায়ও হামলা চালায় আইডিএফ।

দক্ষিণে খান ইউনিসে একটি তাবুতে হামলা করে ৫ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নিহতদের মধ্যে ৪ জন শিশু। পাশাপাশি মধ্য গাজার মাঘাজি ক্যাম্প এবং উত্তরাঞ্চলের জাবালিয়া আলা বালাদে ভয়াবহ বোমাবর্ষণ করা হয়েছে। ত্রাণ সংগ্রহকারীদের ওপর গুলিতে আরও ৭ জন প্রাণ হারিয়েছেন।

এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন— হামাস যদি যুদ্ধবিরতির শর্ত মেনে না চলে, তবে গাজা সিটি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে।

উল্লেখ্য, নভেম্বর ২০২৩ থেকে চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৬২ হাজার ২৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৫৭ হাজার ৩৬৫ জনে।

  • Related Posts

    জাইকার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক,

    ভেতরের খবর নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো। সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে…

    নেপালে বন্যার ক্ষতি, পুনর্গঠনে লাগতে পারে ৫ বিলিয়ন ডলার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক জলপ্রবাহে ব্যাপক ক্ষয়ক্ষতির পর এবার সামনে এসেছে পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ। দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু, অবকাঠামো ও…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *