তামিলনাড়ুতে বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৩৬ নিহত

ভেতরের খবর নিউজ ডেস্ক: তামিলনাড়ুর কারুর জেলায় তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) দলের প্রধান ও অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়ের নির্বাচনী সমাবেশে ভয়াবহ পদদলিতের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় কারুর-ইরোড মহাসড়কের ভেলুসামাইপুরামে আয়োজিত এ সমাবেশে হাজার হাজার মানুষের ভিড়ে হুড়োহুড়ির সময় অন্তত ৩৬ জন নিহত ও ৫০ জনের বেশি আহত হন। নিহতদের মধ্যে ৮ শিশু ও ১৬ নারী রয়েছেন।

পুলিশ জানিয়েছে, সমাবেশে ৩০ হাজার মানুষের অনুমতি থাকলেও প্রায় ৬০ হাজার মানুষ ভিড় করেন। ভিড় সামলাতে না পেরে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ মঞ্চের ব্যারিকেডের দিকে ধাক্কা খেয়ে অচেতন হয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজয় বক্তব্য বন্ধ করে দেন।

মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন নিহতদের পরিবারকে ১০ লাখ ও আহতদের ১ লাখ রুপি আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। পাশাপাশি অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদেশনের নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করা হয়েছে। ঘটনাস্থলে চিকিৎসা সহায়তার জন্য বিভিন্ন জেলা থেকে চিকিৎসক পাঠানো হয়েছে।

বিজয় ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে শোকবার্তা দিয়ে নিহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন।

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    জাইকার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক,

    ভেতরের খবর নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো। সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে…

    নেপালে বন্যার ক্ষতি, পুনর্গঠনে লাগতে পারে ৫ বিলিয়ন ডলার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক জলপ্রবাহে ব্যাপক ক্ষয়ক্ষতির পর এবার সামনে এসেছে পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ। দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু, অবকাঠামো ও…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *