সিরিয়ার সঙ্গে সমঝোতা সম্ভব, তবে নিরাপত্তা বাফার জোন চাই: নেতানিয়াহু

ভেতরের খবর নিউজ ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সিরিয়ার সঙ্গে একটি নিরাপত্তা চুক্তি সম্ভব তবে এর জন্য দামেস্ক থেকে জাবাল আল-শেখ (ইসরায়েলি নাম হারমোন পর্বত) পর্যন্ত বিস্তৃত একটি ‘ডিমিলিটারাইজড বাফার জোন’ গড়ে তুলতে হবে। মঙ্গলবার আহত ইসরায়েলি সৈন্যদের দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

এ মন্তব্যের একদিন আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সিরিয়া ও ইসরায়েলকে “দীর্ঘমেয়াদি ও সমৃদ্ধ সম্পর্ক” গড়ে তুলতে হবে। যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরে দুই দেশের মধ্যে এক ধরনের ‘নন-অ্যাগ্রেশন প্যাক্ট’ বা অ-আক্রমণ চুক্তি করানোর চেষ্টা চালাচ্ছে।

নেতানিয়াহু বলেন, সিরিয়ার উচিত হবে দামেস্ক থেকে হারমোন পর্বতের আশপাশ পর্যন্ত অঞ্চলে কোনো ধরনের সামরিক উপস্থিতি না রাখা। তার দাবি এই এলাকা ইসরায়েল দখলে রেখেছে দেশের নিরাপত্তার কারণে, তাই বাফার জোনই সমঝোতার মূল শর্ত।

ইসরায়েল গত এক বছরে সিরিয়ার দখলকৃত এলাকাগুলো আরও সম্প্রসারিত করেছে বিশেষ করে জাবাল আল-শেখ পুরোপুরি দখলে নিয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে বাসার আল-আসাদের পতনের পর ইসরায়েল ১৯৭৪ সালের চুক্তিও লঙ্ঘন করে নতুন অঞ্চলে প্রবেশ করে।

গত এক বছরে সিরিয়ার নতুন সরকার যুদ্ধ চায় না বললেও ইসরায়েল বারবার হামলা চালিয়েছে। সর্বশেষ গত শুক্রবার বেইত জিন শহরে ইসরায়েলি অভিযানে ১৩ জন নিহত হয়, যার মধ্যে শিশু-ও ছিল।

ইসরায়েলি দৈনিক হা’আরেটজের কলামিস্ট গিদিয়ন লেভি এই দাবি “উসকানিমূলক” বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, “ইসরায়েল যদি নিরাপত্তা জোন চায় তবে সেটা নিজ ভূখণ্ডে হওয়া উচিত।” তার মতে, নেতানিয়াহুর লক্ষ্য শান্তি নয় বরং সিরিয়া, লেবানন ও গাজায় যুদ্ধাবস্থা বজায় রাখা।

ওয়াশিংটন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বকে সমর্থন করে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বলেন, সিরিয়া “উন্নতির পথে রয়েছে” এবং দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা আছে।

মঙ্গলবার মার্কিন বিশেষ দূত টম বারাক দামেস্কে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শায়বানির সঙ্গে বৈঠক করেন। এর আগে তিনি প্রেসিডেন্ট আল-শারার সঙ্গেও দেখা করেন।

মধ্যপ্রাচ্য বিশ্লেষকদের মতে, আলোচনায় অগ্রগতি না হওয়ার প্রধান কারণ ইসরায়েলের অনড় অবস্থান বিশেষ করে দখলকৃত অঞ্চল ছাড়তে অস্বীকৃতি। এছাড়া ইসরায়েল সিরিয়ার আকাশসীমা ব্যবহার করে ইরানে সম্ভাব্য বিমান হামলার “অবাধ করিডোর” চায় বলেও স্থানীয় গণমাধ্যমে খবর এসেছে।

  • Related Posts

    নেপালে বন্যার ক্ষতি, পুনর্গঠনে লাগতে পারে ৫ বিলিয়ন ডলার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক জলপ্রবাহে ব্যাপক ক্ষয়ক্ষতির পর এবার সামনে এসেছে পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ। দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু, অবকাঠামো ও…

    রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন পুতিন

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেন। ঢাকার রুশ দূতাবাস জানায়, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মির্জা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *