ভেনেজুয়েলার উপকূলে ফের তেলবাহী ট্যাংকার আটক করল যুক্তরাষ্ট্র

ভেতরের খবর নিউজ ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার সমুদ্র উপকূল থেকে আবারও একটি তেলবাহী ট্যাংকার আটক করেছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলা থেকে যাত্রা শুরুর পর ট্যাংকারটি আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি।

চলতি মাসে ভেনেজুয়েলার উপকূল থেকে এটি দ্বিতীয়বারের মতো তেলবাহী জাহাজ আটক করার ঘটনা। এর আগে গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় তেলবাহী ট্যাংকারের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ ঘোষণা করেন। একই সঙ্গে এসব জাহাজ ‘আটক’ করার নির্দেশও দেন তিনি।

প্রেসিডেন্ট ট্রাম্পের ওই নির্দেশনার পরপরই আবারও তেলবাহী ট্যাংকার আটকের ঘটনা ঘটায় আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এদিকে, দ্বিতীয় দফায় ট্যাংকার আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা সরকার। এক বিবৃতিতে দেশটি যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে “চুরি ও অপহরণ” হিসেবে অভিহিত করেছে। ভেনেজুয়েলার অভিযোগ, যুক্তরাষ্ট্র পরিকল্পিতভাবে তাদের জাতীয় সম্পদ দখলের চেষ্টা করছে।
বিবৃতিতে ভেনেজুয়েলা সরকার আরও জানায়, “এই ধরনের কর্মকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে।”

এর আগেও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিজেদের সম্পদ চুরির অভিযোগ তুলেছিল ভেনেজুয়েলা। নতুন এই ঘটনার ফলে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

  • Related Posts

    জাইকার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক,

    ভেতরের খবর নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো। সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে…

    নেপালে বন্যার ক্ষতি, পুনর্গঠনে লাগতে পারে ৫ বিলিয়ন ডলার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক জলপ্রবাহে ব্যাপক ক্ষয়ক্ষতির পর এবার সামনে এসেছে পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ। দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু, অবকাঠামো ও…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *