মধ্যপ্রাচ্যে ৯ হাজার মার্কিন নাগরিক সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

ভেতরের খবর নিউজ ডেস্ক: ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে গত শনিবার থেকে যৌথ হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতেও হামলা অব্যাহত রেখেছে তেহরান।
এ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে প্রায় ৯ হাজার মার্কিন নাগরিককে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
দুবাইয়ে মার্কিন কনস্যুলেটের পাশের ড্রোন হামলার প্রসঙ্গ টেনে রুবিও জানান, সেখানে অবস্থানরত সব মার্কিন কর্মীর খোঁজ পাওয়া গেছে এবং তারা নিরাপদে আছেন।
তিনি আরও বলেন, বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আরও প্রায় ১ হাজার ৬০০ মার্কিন নাগরিক অঞ্চলটি ত্যাগের জন্য সহায়তার আবেদন করেছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে ওয়াশিংটন, প্রয়োজনে আরও সরিয়ে নেওয়ার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বিশ্লেষকদের মতে, চলমান পাল্টাপাল্টি হামলার ফলে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা আরও বাড়তে পারে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি জটিল আকার ধারণ করতে পারে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    নেপালে বন্যার ক্ষতি, পুনর্গঠনে লাগতে পারে ৫ বিলিয়ন ডলার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক জলপ্রবাহে ব্যাপক ক্ষয়ক্ষতির পর এবার সামনে এসেছে পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ। দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু, অবকাঠামো ও…

    রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন পুতিন

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেন। ঢাকার রুশ দূতাবাস জানায়, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মির্জা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *