ভেতরের খবর নিউজ ডেস্ক: ইসরায়েল দাবি করেছে, লক্ষ্যভিত্তিক এক রাতের বিমান হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, ওই হামলায় লারিজানি ও ইরানের বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলেইমানি ‘নরকের গভীরে’ নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি–এর সঙ্গে যোগ দিয়েছেন।
তবে এই দাবির সত্যতা এখনো নিশ্চিত হয়নি। এর আগে ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম ‘কান’ জানায়, লারিজানি হামলার লক্ষ্যবস্তু ছিলেন। অন্যদিকে টেলিভিশন চ্যানেল ‘এন১২’ জানিয়েছে, হামলার ফলাফল এখনো পর্যালোচনা করা হচ্ছে।
এদিকে ইসরায়েলের সামরিক প্রধান এয়াল জামির এক বিবৃতিতে বলেন, রাতের অভিযানে ‘গুরুত্বপূর্ণ প্রতিরোধমূলক সাফল্য’ অর্জিত হয়েছে।
বিশ্লেষকদের মতে, যদি এই হামলার দাবি সত্য প্রমাণিত হয়, তবে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে এবং দুই দেশের মধ্যে সংঘাত নতুন মাত্রা পেতে পারে।
@ইয়াসমিন রিমা


