ডিওএইচএসে সুরক্ষা ব্যবস্থার ফাঁক? আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাত

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী): রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ডাকাতির ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। রবিবার (২০ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে ১১ নম্বর রোডের ৮০৭ নম্বর বাসায় এই ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা বর্তমানে পল্লবী থানায় রয়েছেন।

পুলিশ এখনও আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ না করলেও একটি সূত্র জানিয়েছে, তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতি করে পালানোর চেষ্টা করছিল। ধারণা করা হচ্ছে, অভিযুক্তদের মধ্যে প্রকৃত কোনো আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকতে পারেন।

সূত্র আরও জানায়, তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, ডায়মন্ড জুয়েলারি, স্বর্ণালংকার, ল্যাপটপ, তিনটি ঘড়ি, প্রসাধনী সামগ্রী, কয়েকটি ইয়াবা ট্যাবলেট, হেডফোন সেট ও পাসপোর্ট সংক্রান্ত কাগজপত্র উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল ইসলাম বলেন, চারজন আটক রয়েছে এবং আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা জানার চেষ্টা চলছে। এই মুহূর্তে নাম প্রকাশ করা যাচ্ছে না। বিস্তারিত পরে জানানো হবে।

উজ্জল হোসেন।

ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    চীন সফরে অর্থনীতি ও কূটনীতির নতুন বার্তা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: অর্থনৈতিক সংকট, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, বিনিয়োগ ও কর্মসংস্থানের চ্যালেঞ্জের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও পরে চীন সফর করেছেন। বিশ্লেষকদের মতে, সফরের…

    রেকর্ড, জোড়া গোল ও জয়, এক ম্যাচেই মেসির তিন কীর্তি

    ভেতরের খবর নিউজ ডেস্ক: লিওনেল মেসির অসাধারণ নৈপুণ্যে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। দলের পাঁচটি গোলই এসেছে মেসির পা থেকে, আর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *